নীলফামারীর কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে রংপুর-কিশোরগঞ্জ সড়কের ছখির বাজার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার ডোঙ্গাপাড়া গ্রামের মো. আবু হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৬), শিঙ্গেরবাড়ী পাঠানপাড়া গ্রামের মো. এনামুল হোসেনের দুই ছেলে মাসুদ রানা (২৫) ও আব্দুল কাউয়ুম (২০)।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, এদিন দুপুর একটার দিকে ওই সড়ক দিকে মোটরসাইকেলযোগে বিপ্লব হোসেন রংপুরে যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে মাসুদ ও আব্দুল কাউয়ুম মোটরসাইকেলে সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. মোস্তাফিজুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএম





