জামায়াতের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিক আটক নেতাকর্মীদের নাম-পরিচয় জানা য়ায়নি।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





