চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একটি নাইনএমএম পিস্তল উদ্ধার করেছে র্যা্ব। এ সময় দুই যুবলীগ নেতাকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন, সীতাকুন্ডের পৌর যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সাইদ আজম। তার পিতা সীতাকুন্ডের পৌরসভা আওয়ামী লীগের সভাপতি।
র্যাব-৭ এর সহকারী এএসপি সোহেল মাহমুদ অস্ত্রসহ দুইজনকে আটকের কথা স্বীকার করেন।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





