জরাজীর্ণ শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, পরিবহন সুবিধা ও একাডেমিক ভবন বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে রাজপথে নেমেছে কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের সামনে ভিক্টোরিয়া পার্ক এরিয়া এ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

সকাল থেকেই কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এরিয়া ও লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। এতে করে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়।

জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা।

পরে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে মোহন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি হুমায়ুন কবির হিমুসহ নেতৃবিন্দ্র সকাল ১১টায় তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন করেছেন।

এএস