সেনাবাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী একটি অস্ত্র উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, তিনি সেনাবাহিনীর কাছ থেকে এসব তথ্য জানতে পেরেছেন। তবে এলাকাটি দুর্গম হওয়ায় বিস্তারিত জানা যায়নি।

জেএ