মেহেরপুরের গাংনী উপজেলার বামনদী বাজার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

আজ শনিবার বেলা পৌনে ১১টার থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি বেলা পৌনে ১১টা থেকে ঘিরে রাখা হয়েছে।

ওই বাড়ির লোকজনের কথাবার্তা, চলাফেরা অসংলগ্ন ও সন্দেহজনক এমন গোপন তথ্য পেয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এখনো অভিযান শুরু হয়নি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ওই বাড়ির আশপাশের এলাকা থেকে লোকজনকে দূরে সরে যেতে বলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এমবি