ইউপি নির্বাচনের ৫ম দফায় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে ৪৬৮জন প্রার্থী মঙ্গলবার শেষ দিনে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারদের কাছে দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৪৬জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০৬জন ও সাধারণ সদস্য ৩১৬জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৬জন, বিএনপি’র ৬জন, জাতীয়পার্টি’র ৬ জন, জাসদে ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২৭ জন প্রার্থী।

পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার (অ.দা.) শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ মে উপজেলার ৬ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ ল ১১ হাজার ৭’শ ২ জন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৫’শ ৮৭ জন ও মহিলা ৫৮ হাজার ১’শ ১৫ জন।

এআই