ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুতুল বেগম (৪৬) নামে এক গৃহবধূকে দিনদুপুরে গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌর এলাকার বগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুতুল বগাবাড়ি গ্রামের তৌহিদ মিয়ার স্ত্রী।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, দিনদুপুরে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত। তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
ওএফ





