স্নাতক পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিকাল তিনটার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জরুরি সভায় চুয়েট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
গুরুত্বপূর্ণ ওই সভায় উপাচার্য, উপ-উপাচার্য, সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
চুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ড. ফারুক-উজ-জামান জানান, স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
এইচ ই





