রাজধানীর খিলগাঁও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মজনু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মজনু ২১২/৪, ভূইয়াপাড়া নবীনবাগ এলাকার মৃত মালকাফ এর ছেলে।
জানা যায়,খিলগাঁও ভূইয়াপাড়া নবীনবাগ এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]