পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একে অপরকে ছুরিকাঘাতের ঘটনায় স্বামী মনির হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।
গুরুতর আহত স্ত্রী ইয়াসমিন আক্তারকে (২৪) স্থানীয় এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন।
সোমবার সকালে রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় এ ঘটনা ঘটেছে।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মনির হোসেন একজন বালু ব্যবসায়ী। অনেকদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এর জের ধরে আজ সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে স্বামী-স্ত্রী উভয় উভয়কে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করে। স্ত্রী ইয়াসমিন আক্তার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
রাজধানীতে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একে অপরকে ছুরিকাঘাতের ঘটনায় স্বামী মনির হোসেনের (২৮) মৃত্যু হয়েছে। গুরুতর আহত স্ত্রী ইয়াসমিন আক্তারকে (২৪) স্থানীয় এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে





