যশোর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের সিরাজসিংহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতেরা হলেন, সিরাজসিংহা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে তুরাব হোসেন (৩৩) ও তার বোন সাবিনা খাতুন (৩০)।

মৃতের প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় বাড়ির উঠানের উপর দিয়ে টাঙানো বিদ্যুতের তারে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে সাবিনা বিদ্যুতায়িত হন। এ সময় তুবার বোনকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওএফ