খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার ও নগদ টাকা চুরির কয়েক দিনের ব্যবধানে মাটিরাঙ্গা বাজারে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যাবসায়ীরা পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।

রোববার দিবাগত রাতে মাটিরাঙ্গা বাজারে এ চুরির ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী সুত্রে জানা গেছে- রোববার সারাদিন ব্যবসা শেষে যে যার মতো বাড়িতে চলে যায়।

সোমবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান- দোকানের তালা‘র জায়গায় তালা থাকলেও ভেতর থেকে মালামাল ও টাকা পয়সা চুরি হয়ে গেছে। এ ধরনের চুরির ঘটনায় মাটিরাঙ্গা বাজারে ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

আল মদিনা ইলেকট্রনিক্স‘র মালিক মো: জাফর আলী জানায়, তার দোকান থেকে ৩২টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ও আবদুল জলিলের চাউলের আড়ৎ থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়।

এ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ব্যবাসায়ী মো: আবদুল জলিল বলেন, "দোকানের তালা ঠিক জায়গায় থাকলেও ভেতর থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। তিনি চুরির ঘটনার জন্য বাজারের ডিউটিরত পুলিশ ও বাজারের নৈশ প্রহরীর দায়িত্ব পালনে গাফেলতিকে দায়ী করে।"

তিনি আরো বলেন, "ডিউটিরত পুলিশ ও বাজারের নৈশ প্রহরীর গাফেলতির কারনেই এ ধরনের চুরির ঘটনা ঘটছে।" একই ভাবে পুলিশ ও বাজারের নৈশ প্রহরীকেই দোষলেন আল মদিনা ইলেকট্রনিক্স‘র মালিক মো: জাফর আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান বলেন, "চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দায়িত্ব পালনে গাফেলতির অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।"

ঢাকা, ৪ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ