ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ইবনুল ইসলাম পারভেজ নামে আরো এক শিবিরকর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মধুপুর কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে। ইবনুল ইসলাম পারভেজকে শিবিরের ঝিনাইদহ শহরের সভাপতি ছিলেন।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, দেশের চরম সংকট কালেও পুলিশের বর্বরতা থেমে নেই। গত রাতে ঝিনাইদহের শিবির নেতা ইবনুল ইসলাম পারভেজকে কথিত বন্দুক যুদ্ধের নামে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে পুলিশ।
এর আগের রাতে ঝিনাইদতেই হত্যা করাহয় আরো দুইজনকে। হত্যার পর পুলিশ বন্দুক যুদ্ধের কথা বললেও, মুলত এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পারভেজ সহ তিন শিবির নেতাকেই পুলিশ অত্যান্ত পরিকল্পিত ভাবে মাথায় গুলি করে হত্যা করে। আমরা পুলিশের এই বর্বর সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি  ও বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় তিনজন শিবিরকর্মী বন্দুকযুদ্ধে নিহত হলো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ২টার দিকে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পর আগে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে অজ্ঞাত এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে আনা হয়। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

এমই/ইআর