জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে বড় ভাইয়ের মারধরের কারণে আজিবর রহমান নামে আরেক ভাই মারা গেছেন। আজ সকালে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মজিবর রহমান ও আজিবর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর এক পর্যায়ে বড় ভাই আজিবর তার ছোট ভাই মজিবরকে চড় দিলে কনের নিচে আঘাত লাগে। ঘটনাস্থলেই মজিবর মারা যান। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
এআই





