প্রণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এবার ডা. মোজাফফর নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ (১৪ জুন) রোববার সকালে তিনি নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে বাসায় আছেন এবং সুস্থ আছেন। কোনো ধরনের শারীরিক জটিলতা এখনো নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এমবি