ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হত্যা করতে দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।
সরকার দলীয় এসব সন্ত্রাসীরা প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় একের পর এক হত্যাকা- চালিয়ে যাচ্ছে।
এভাবেই অবৈধ আ’লীগ সরকার জনগণের চলমান গণতান্ত্রিক আন্দোলন অন্যায়ভাবে দমন করতে চাচ্ছে। জনগনের ট্যাক্সের টাকায় লালিত পুলিশ,র্যাব,বিজিবি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার পরিবর্তে সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে তারাও রাজনীতিতে জড়িয়ে পড়ছে।
গণতন্ত্র হরণকারী আ’লীগ দলীয় কর্মীদের প্রকাশ্যে অস্ত্র হাতে মাঠে নামিয়ে দিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে জাতির ঘাঁড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে।
সরকার বিরোধী চলমান আন্দোলন দমাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যতই অপকৌশলের আশ্রয় গ্রহণ করুক না কেন তার সবই ব্যর্থতায় পর্যবসিত হবে।
তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন গঠিয়ে তাদের সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত সকল শহীদদের রক্তের বদলা নেয়া হবে।
ইসলামী ছাত্রশিবির মহসিন কলেজ শাখা আয়োজিত সরকার দলীয় সন্ত্রাসী হামলায় নিহত শিবির কর্মী জুবাইরুল ইসলামের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ সভাপতি নাছির উদ্দিন’র সভাপতিত্বে ও সেক্রেটারী এম আর সোহেল’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শিবির নেতা আব্দুল আজিজ,মাহবুবুর রহমান, এস এম ফোরকান,রিদোয়ানুল হক,এ মর্তুজা প্রমুখ।
সমাবেশে বক্তারা শহীদ জুবাইর এর হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ উপলক্ষে পরে নগরীর চট্টেশ্বরী মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসএইচ





