নাটোরের বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায় ট্রাক দুর্ঘটনায় ওই ট্রাকের হেলপার ইমন হোসেন (২৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরো তিনজন।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন পার্শ্ববর্তী জেলা পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইছরা গ্রামের ইসাহক আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, একটি ট্রাক পাবনা থেকে নাটোর শহরে আসছিল। পথে খেজুরতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ওই ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যান।
এতে আহত হন চালকসহ ট্রাকে থাকা আরো তিনজন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওএফ





