দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমিরসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীররাত থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পৃথক এই অভিযান চালানো হয়।

দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন জানান, উপজেলার কাচিনিয়ার জামায়াতের আমির মোফাজ্জল হোসেনসহ বিএনপি-জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দুপুরেই তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

এছাড়া নাশকাতামূলক কর্মকাণ্ড এড়াতে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প বসিয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা মোটরসাইকেল আরোহীদের দুইজন না ওঠার জন্য সর্তক করছে।

এসএইচ