গাইবান্ধার সাদুল্লাপুরে পরকীয়া প্রেমের কারণে স্বামী বিনয় সাহাকে গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী। এ ঘটনায় নিহতের স্ত্রী শংকরী রাণীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার ধাপেরহাটের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিনয় ওই গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গত সাত বছর ধরে বিনয়ের স্ত্রী শংকরীর সঙ্গে পাশের বাড়ির সুফল চন্দ্রের প্রেমের সম্পর্ক চলছিল।

এক পর্যায়ে তারা শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে বিনয় এবং তার স্ত্রীর মধ্যে প্রায়ই বাগ-বিতণ্ডা হতো। গত রাতে এরই জের ধরে শংকরী এবং সুফল মিলে গলা কেটে বিনয়কে হত্যা করে।

এ ঘটনায় সুফল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে শংকরীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমকে