ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

আরও পড়ুন: শুক্র-শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: আমার বিরুদ্ধে যে অভিযোগ তা ডাহা মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের মেয়রদের পদমর্যাদা মন্ত্রী ও প্রতিমন্ত্রী করার অনুমোদন দিয়েছেন। ওই চিঠিতে মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যদা দিয়ে গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

এমআর