শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সিইসি এ এম এম নাসির উদ্দীন ছাড়াও নতুন কমিশনে আছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। আড়াই মাসের মাথায় গতকাল পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।





