ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হলো ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার সকাল থেকে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
প্লান্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার জানান, ইতিমধ্যে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর ২১০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্লান্টের কাজ শেষ হয়েছে।
গত ১৪ মার্চ নতুন এই দুটি ইউনিটের মধ্যে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, বর্তমানে নতুন এই ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরো বাড়ানো হবে।
এআর





