শরীয়তপুর জেলার প্রায় ৩০ গ্রামের ১২শ’ পরিবারআজ ঈদুল ফিতর উদ্যাপন করছে।সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ পালন করে বলে জানা যায়।

ঐতিহ্যবাহী সুরেশ্বর দরবার শরীফ মাঠে সকাল ১০টায় ঈদুল ফিতরের সর্বপ্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।

এ ছাড়াও সদর উপজেলার কোটাপাড়া, প্রেমতলা, বাঘিয়া, ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল, লাকার্তা, জাজিরা উপজেলার ফকিরকান্দি, পুনাইখার কান্দি, ঘোষাল সিকদার কান্দি ও নড়িয়া উপজেলার হালৈসার, পন্ডিতসার, খিরাপাড়া, নোয়াদ্দা, ঘরিষার, সুরেশ্বরসহ বিভিন্ন গ্রামে বিভিন্ন সময়ে ঈদুল ফিতরের জামাত হচ্ছে।

সুরেশ্বর দরবার শরীফে প্রধান ঈদ জামাতে ইমামতি করেন সৈয়দ শাহনুরে বেলাল ও জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহ সহ বিশেষ করে ফিলিস্তিনীদের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শাহনুরে কামাল।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ