রাজধানীর শেরে বাংলা নগরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী আইদুল ওরফে মামা সাগর নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে র‌্যাব-২ এর সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ঘটনা ঘটে। র‌্যাব থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, রাত ২ টার দিকে গ্রেপ্তার আইদুলকে নিয়ে শেরে বাংলানগর এলাকায় অভিযানে যায় র‌্যাব। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এতে আইদুল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারূদ উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, আইদুল কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী। ওই এলাকায় সে চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও ছিল।

এমই