কিশোরগঞ্জে মাটি কাটার ভেকুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কর্শা কড়িয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- কর্শা কড়িয়াইল ইউনিয়নের সেহড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে রাফি (১৪) এবং পার্শ্ববর্তী দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাবিবুল্লাহ (২২)।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, ৬ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি দানাপাটুলির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভেকু বহনকারী ট্রাকটি চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অপর ৪ যাত্রী আহত হন। ঘাতক ট্রাকটি আটক কটা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমবি