একটি বিদেশি পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীবাগ এলাকায় অভিযান চালিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মাসুম (৩০) ও দেলোয়ার (৩০)।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানান, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ