কুয়াকাটার মহিপুরে এক কেজি গাঁজাসহ মাফিয়া বেগম (৩৭) নামের এক নারীকে আটক করেছে মহিপুর তদন্তকেন্দ্রের পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করে কলাপাড়া থানায় পাঠানো হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নারী বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী একটি বাস থেকে নেমে অটোরিকশায় মহিপুর রওনা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক মাফিয়া আক্তার জানান, মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাঁজা ব্যবসায়ী শাহানুরের সঙ্গে যুক্ত হয়ে কুমিল্লার শশিদল গ্রাম থেকে দীর্ঘদিন যাবৎ মহিপুর এলাকায় গাঁজা সরবরাহ করে।

উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, গাঁজাসহ আটক নারীকে মাদকের প্রচলিত আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেআই