সুনামগঞ্জের ছাতকে কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে আনোয়ারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনন্ত ১০ জন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।আনোয়ারা বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের মারফির চর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কালবৈশাখী ঝড়ে ১০টি গ্রামের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম নামের এক বৃদ্ধা। স্থানীয় কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান জানান, প্রায় ঘণ্টাব্যাপী ঝড়ে শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়ি ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নে।
এআই





