সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সুভাষিণীএলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিয়াজান মোড়ল ঘটনাস্থল থেকে জানান, সকালে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশে বাসটি ছেড়ে আসে। বাসটি সুভাষিনী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ২০ জন আহত হয়।

তবে, তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল করিম বলেন, আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ