বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে এখন সম্প্রীতি সৌহার্দ্য উঠে গেছে। শুধু হানা হানি আরা সন্ত্রাস রাজনীতির আদর্শ ধ্বংস করছে। এই ধরণের রাজনীতি কখনও দেশের ও মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে আয়োজিত মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সাধারণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অ্যাড.বলরাম গুহ ঠাকুরতা,ঠাকুরগাঁও পৌর সভার মেয়র মির্জা ফয়সাল আমিন,রিভারভিউ বালক উচ্চ-বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইয়াকুব আলী,জেলা আইন জীবি সমিতির সভাপতি অ্যাড.আব্দুল হালিম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আমাদের মধ্যে সম্প্রীতি ও মেল-বন্ধনের ঘাটতি দেখা দেয়ায় সামাজিক কর্মকান্ডে এর প্রভাব পড়েছে। এতে আমরা সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছি। সুষ্ট ও শান্তিপূর্ণ সমাজ বি নির্মানে সৌর্হাদ্য এবং বন্ধুত্ব পূর্ন সম্পর্কের প্রয়োজন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মা ফাতেমা আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।

এর আগে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের উদ্যোগে দুস্থ অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

পারভেজ/জারিফ