এদেশের মানুষ ইতিহাস সম্পর্কে অসচেতন। ইতিহাস যে একটি মৌলিক দলীল, সেটা বাঙ্গালী জাতীর মধ্যে নেই বলে মন্তব্য করেন ঢাবির সাবেক ভিসি ড.এমাজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেঞ্জ হলে 'অধুনা তরুণ সংঘ’ কর্তৃক আয়োজিত' সাংবাদিক সাদাত হোসেন খানের মোগল সাম্রাজ্যের পতন ও স্নায়ুযুদ্ধের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড.এমাজ উদ্দিন বলেন, আজ রাজনীতির কোন কথা বলব না, কারণ অনেক সমস্যা আছে। শহীদরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, আমরা সে স্বপ্ন পূরণ করতে পারছি না। দেশ এভাবে চলতে থাকলে শহীদদের স্বপ্ন মোগল সাম্রাজ্যের মত পতন হবে।
তিনি বলেন, আজ আমরা ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের দিকে থাকিয়ে আছি। আমাদের ঘরের সমস্যা আমরা ঘরেই সমাধান করি। আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে লাখো শহীদের বিনিময়ে, আমাদের লক্ষ্য ছিল দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। সে লক্ষ্য অর্জনের জন্য আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন,বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বাংলার মত তিন ফসলের উর্বর মাটি আর মাত্র তিন জায়গায় পাওয়া যায়
অসুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও লেখক গোলাম মাওলা রনি, সাবেক মন্ত্রী ও সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল(অব) এম.নুর উদ্দিন, কলামিষ্ট ও শিক্ষাবিদ সৈয়দ আবুল মকসুদ, দৈনিক নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক দেশবাংলা সম্পাদক ড. ফেরদৌস আহমেদ কোরেশী প্রমূখ।
এমএ/ইআর





