পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারে দুই হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের উদ্যোগে এ বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ সময় বিরুলিয়া ইউনিয়নের প্রায় দুই হাজার গরিব ও দুস্থ পরিবারের মধ্যে একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি দেওয়া হয়।

ওএফ