সুন্দরবনের সুতারখালী ফরেস্ট ক্যাম্পের পিছনে র্যাব-পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবুল কাসেম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি সে বনডাকাত কাসেম বাহিনীর প্রধান।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি শর্টগান, একটি বিদেশি পিস্তল, চারটি রামদা এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রেহমান খান জানান, দাকোপ উপজেলার সুতারখালী এলাকায় বনডাকাত কাশেম গোপন ঘাঁটি করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ও থানা পুলিশের সেখানে যৌথ অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে কাশেম বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। র্যাব ও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে বনডাকাতরা পিছু হটলে র্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাশেমের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি শর্টগান, একটি বিদেশি পিস্তল, চারটি রামদা এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মৃতদেহ উদ্ধার করে দাকোপ থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত কাশেমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭-৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।
এর আগে ৫ অক্টোবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের হাড্ডা ও পাইকগাছায় কাশেম বাহিনীর ১৩ সদস্য নিহত হয়।
ইআর





