পাবনা-ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল হোসেন (২৫) সদর উপজেলার গয়েশপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি পাবনা শহরের এ আর কর্নার মার্কেটের শফিক টেলিকমে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসানুল হক জানান, শিমুল মোটরসাইকেল নিয়ে পাবনা থেকে যাওয়ার পথে গাছপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কেএইচ