কিশোরগঞ্জের ইটনায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট থেকে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি যাচ্ছিল। ট্রলারটি ইটনা সদরের ধনু নদীতে শিবির নামক স্থানে পৌঁছলে এর তলা ফেটে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন হ্যাপী নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে পুলিশ জানায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বিকাল ৫ টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। তবে এর ভিতর আর কাউকে পাওয় যায়নি। কারো নিখোঁজ থাকার ব্যাপারে কোন অভিযোগ পাননি বলে ওসি জানান।

যাত্রীর পাশাপাশি অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে স্থানীয়দের ধারণা।

জেআই