শুধুমাত্র চাকরি নির্ভর না হয়ে সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে যুব সমাজের প্রতি আহবান জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
আজ রাজধানীর ফার্মগেইটে দি ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত ‘হ্যারনেসিং দ্যা পাওয়ার অব দ্যা ইয়াং’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর এই যুগে যুবকরা প্রবীণদের তুলনায় অনেক বেশি প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। তাই নীতি নির্ধারণের ক্ষেত্রে যুবকদের সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষিত যুবকদের বিদেশে পাঠালে তারা বিশ্ব বাজারে মর্যাদার সাথে কাজ করতে পারবে এক্ষেত্রে চীন, ভারত, ফিলিপাইনের যুবকদের থেকে বেশি বেতনে চাকরি করতে পারবে।
ডেপুটি স্পিকার বলেন, অশিক্ষিত বেকার যুবকদের সম্পদে পরিণত করতে তাদের কর্মমুখি প্রশিক্ষণ দিয়ে জাতীয় আয়ে সম্পৃক্ত করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল বেসকারি ও ব্যক্তি উদ্যেগে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি।
এআই





