মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়া নির্ভর করছে কারখানার কর্ম পরিবশে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, ত্রুটিপূর্ণ গার্মেন্টগুলো সংস্কার করার উপর। এসব শর্ত পূরণ হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে।
মঙ্গল দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ইউএস বাংলাদেশ ট্রেড দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মজিনা বলেন, বাংলাদেশ-আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমবর্ধমান হারে বাড়ছে। রপ্তানিতে বাংলাদেশের জন্য আমেরিকার একটি বৃহত্তম মার্কেট। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক এই অর্থনেতিক সম্পর্ককে আমেরিকা আরও সমৃদ্ধ দেখতে চায়।
অর্থনৈতিক রির্পোটার্স ফোরাম আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
এর আগে দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ১৬টি শর্ত পূরণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখন কোনো দেশকেই জিএসপি সুবিধা দিচ্ছে না। অন্য দেশ পেলে বাংলাদেশকেও দেবে।
জেএ





