বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর উদ্যোগে মঙ্গলবার নগরীতে পবিত্র মিরাজ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেডারেশনের ঢাকা মহানগীর সভাপতি কবির আহমদ সভাপতিত্ত্বে । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা নূরুল আনোয়ার, শ্রমিক নেতা শফিউল্লাহ, খন্দকার শফিক ও ওয়াহিদউল্লাহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে কবির আহমদ বলেন, মিরাজ রাসুল (সা.) এর জীবনে একটি উল্লেখযোগ্য মোজেজা। এই দিন তিনি আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে এসেছিলেন। এসব অনুকরণ ও অনুসরণের মধ্যেই রয়েছে বিশ্বমানবতার সর্বাঙ্গীন কল্যাণ। তিনি শ্রমিকদেরকে মহানবীর আদর্শে জীবন গড়ার আহবান জানান।
তিনি বলেন, জালিম সরকার দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে। হত্যা, সন্ত্রাস, গুম ও অপহরণ চলছে সমাজ তালে। সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের কোন বিকল্প নেই।
কেয়ারটেকার সরকারের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান কবির আহমদ।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]