গাইবান্ধায় নাশকতা মামলায় শিবিরের এক কর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্তজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আবদুর রশিদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় শিবিরের এক কর্মীসহ সদর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অনান্য অপরাধমূলক মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক গ্রেফতারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, নাশকতা মামলায় এক জনসহ অন্য মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
কেএইচ





