কুষ্টিয়ার মিরপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্তি সাহা (৭২) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। সে মিরপুর পৌর সভার ৫নং ওয়ার্ড হলপাড়া গ্রামের মৃত রামপদ সাহার স্ত্রী।
সোমবার বেলা ১টার দিকে আদর্শপাড়া স্থানে এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে সৈয়দপুরগামী রুপসা ট্রেন এসে পৌঁছালে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএইচ





