নড়াইলের কালিয়ায় মাদকবিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম মাদক বিক্রেতা সুজয় বিশ্বাসকে (২১) এ দন্ডাদেশ দেন।

সুজয়ের বাড়ি কালিয়া উপজেলা অফিস এলাকায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার গাজাসহ সুজয়কে আটক করে পুলিশ। পরে তাকে কারাদন্ড দেন কালিয়া ইউএনও কামরুল ইসলাম।

রিন্টু/এমবি