নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জামায়াতের আমিরসহ ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কাজিপুর উপজেলার মেঘাই বাজার থেকে তাদের উপজেলা আমির হাসান মনসুর মিলন ও সাবেক সেক্রেটারি ডা. আব্দুল ওয়াহাব মিন্টুকে গ্রেফতার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল জলিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশতার অভিযোগ ও মামলা রয়েছে।
কেএইচ





