সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় যুবদলের ১৭৪ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবু দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও দুজন পুলিশকে আহত করার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (২৭ অক্টোবর) দুপুরে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এমবি