ঈদে স্ত্রীর পছন্দমত পোশাক কিনতে ব্যর্থ হওয়ায় ক্ষোভে আত্মহত্যা করেছে খুলনার একটি বেসরকারী মিলের শ্রমিক আকাশ (২৩)।  

বুধবার খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি স্থানীয় শাহানাজ জুট মিলের শ্রমিক ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদ উপলক্ষে স্ত্রীর জন্য একটি পোশাক (লেহেঙ্গা) কেনেন তিনি। কিন্তু পোশাকটি স্ত্রীর পছন্দ না হওয়ায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ক্ষোভে-দুঃখে তিনি বুধবার ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

দিঘলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।

এমই