মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। হবে শান্তি ও গণতন্ত্রের দেশ। আর বিশ্বে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে শীর্ষে।
তিনি বলেন, বাংলাদেশের পণ্য হবে ‘গ্লোবাল ব্র্যান্ড’। বাংলাদেশ ছোট্ট একটি অনুন্নত দেশ এমন ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের এলমহার্স্টের একটি স্কুলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে মজীনা এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে দেখে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মজীনা। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন মার্কিন এই রাষ্ট্রদূত। তবে দুই নেত্রীকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে মজীনা বলেন- বাংলাদেশে সহিংসতা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করতে হবে। আমলাতন্ত্রের লাল ফিতা, দুর্নীতিসহ বাংলাদেশের সব সমস্যাই সমাধানযোগ্য।
মজীনা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে রাজনীতি চর্চায় সবার জন্য যেমন সমান সুযোগ সৃষ্টি করতে হবে, তেমনি সেই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে।
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যাঁরা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাঁদের আইনের কাছে দায়বদ্ধ হতে হবে। কিন্তু এই বিচার হতে হবে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।
অনুষ্ঠানে কংগ্রেস ওম্যান গ্রেস মেং বলেছেন, বাংলাদেশের মানুষ নিরাপদে নেই বলে প্রবাসীরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে উৎকণ্ঠায় থাকেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে তিনি হাউসে একটি বিল এনেছেন বলে জানান।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
'বাংলাদেশের পণ্য হবে গ্লোবাল ব্র্যান্ড'
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। হবে শান্তি ও গণতন্ত্রের দেশ। আর বিশ্বে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে শীর্ষে।





