ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউপির দক্ষিণ ধনিপাড়া গ্রামের এক সন্তানের মা কে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মেম্বার আশরাফ আলীকে নারী নির্যাতণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা হলেন ফজলুর রহমান(৫০),ইউপি সদস্য মনিরাম বর্মন(৩৫),ওয়ার্ড মহিলা সদস্যের স্বামী রফিকুল ইসলাম(৪০),সাজু(২২),সাদেকুল(৪০),রেজাউল(৫০),জনি(২০),জাহাঙ্গীর(৩১)চারুক(৩৪) ও আব্বাস(২৮)।
ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম টেবল্যাট জানান,ঐ ইউপি সদস্য সহ ২ জনকে বৃহস্পতিবার রাতে রুহিয়া থানা পুলিশ আটক করেছে।

জানাযায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনিপাড়া গ্রামের শালিসের নামে এক গৃহবধুকে প্রকাশ্যে মারপিট ও কানধওে উঠবস করানো হয়েছে। স্থাণীয় ইউটি মেম্বারের নেতৃত্বে এলাকার একদল যুবক ঐ গৃহবধুকে ও গ্রামের নুর ইসলাম কে মারপিট করে এবং একশ বার কান ধরে উঠবস করায়। পরে তার স্বামী বেলাল হোসেন ও এলাকার লোক জন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গ্রামের মহিলা ইউপি সদস্য তাহেরা বেগম জানান ঐ মহিলার আগে শালিস হয়েছিল। তার পরও সে ভালো হয়নি।

এ বিষয়ে রুহিয়া থানার ও.সি মোহাম্মদ শাহরিয়ার জানান,ঘটনা জানার পর ইউপি সদস্য সহ ২জনকে গ্রেপ্তার করা হয়।