চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।  

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এসময় সদর উপজেলার হকপাড়ার আক্কাছ আলীর স্ত্রী রেশমি খাতুন (৩২), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আলীমের ছেলে আজগার আলী (৫৫), পীরু (৫০) ও আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের জসিম মোল্লার ছেলে ইউসুফ (৪৫) কে আটক করে।

সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ