রাজধানীর খিলগাঁওয়ে বোনের সাথে অভিমান করে সীমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সে খিলগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সীমা তার বড় বোনের সাথে অভিযান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমা পরিবারের সাথে খিলগাঁওয়ের গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকায় বাস করত। সে শরীয়তপুর জেলার শামসুল ইসলামের মেয়ে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর খিলগাঁওয়ে বোনের সাথে অভিমান করে সীমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সে খিলগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের





