ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে একটি ওয়েলডিংয়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পাশের অমল ঠাকুরের পাটের গুদামে ছড়িয়ে পড়ে। খরব পেয়ে ঝিনাইদহ ও মাগুরা থেকে দমকল বাহিনীর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএম





